সংক্ষিপ্ত পরিচিতি
সুধী, আসসালামু আলাইকুম। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমি খাগড়াছড়ি জেলাধীন স্মার্ট নাগরিক সেবা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ডাটাবেইজ ও সেবা প্রদান কার্যক্রম শুরু করলাম। বর্তমানে আমি অত্র ইউনিয়নে সকল হোল্ডিং নাম্বার ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নাম্বার QR কোড যুক্ত যাচাই স্মার্ট কার্ড চালু হয়েছে। যার ফলে পেরাছড়া ইউনিয়ন এলাকার সকল জনগণসহ সারা দেশের মানুষ ইউনিয়নের সকল খানার খবর ঘরে বসে নিতে পারবে। ৪নং পেরাছড়া ইউনিয়নের সকল নাগরিক www.perachharaup.org এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের সকল নাগরিক সেবা ঘরে বসে আবেদন করতে পারবে, আবেদনকপি প্রিন্ট করে, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার কর্তৃক সত্যায়িত করে নিয়ে আসলে, ইউনিয়ন পরিষদ দ্রুত নাগরিক সেবা প্রদান করতে পারবে।


